ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে সাইবার হামলা

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাসহ একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে কিছু প্রতিষ্ঠানের অনলাইন প্রকাশনা ও সম্প্রচারে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আনাদুলু এজেন্সি এক ব্রেকিং প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার আক্রমণে একাধিক সংবাদমাধ্যমের সাইটকে লক্ষ্য করে করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির রাষ্ট্রীয় সংস্থা ইরনা।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। দেশটির রাজধানী তেহরানে আকস্মিক মিসাইল হামলা চালানো হয়। এদিন সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণার পর এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের ওপর হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান হিসেবে পরিচালিত হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘পূর্বপ্রতিবন্ধক হামলা’ হিসেবে উল্লেখ করেন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা হামলার আশঙ্কায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬