শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে এনসিপির চিঠি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ PM
নির্বাচন কমিশন ও এনসিপির লোগো

নির্বাচন কমিশন ও এনসিপির লোগো © টিডিসি সম্পাদিত

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা; এই তিনটিকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। তালিকাভুক্তির পর এই প্রতীকগুলোর যে কোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হোক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা—এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হোক। এরপর যেন এই প্রতীকগুলোর যেকোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়। এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে এই আবেদনটি করা হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬