বিএনপি ‘ভারতমুখী’ হলে আমরা তাদের উচিত শিক্ষা দেব: নাসীরুদ্দীন পাটওয়ারী

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির ‘রাজনীতি ভারতমুখী’ হলে আমরা তাদের উচিত শিক্ষা দেব, যেমন শিক্ষা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন, ওনারা ইলেকশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চান। এটা একটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। এবং বিএনপির তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো, শহীদ জিয়া বাংলাদেশে এই রাজনীতি করেন নাই, খালেদা জিয়া বাংলাদেশে এই রাজনীতি করে নাই।

তিনি আরও বলেন, যদি আপনাদের রাজনীতি ভারতমুখী হয়ে থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানান; আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন, তারা আপনারা প্রত্যাখ্যান করবেন মির্জা ফখরুলের এই বিবৃতি।

এর আগে বিকেল ৫টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

পরে সেখান থেকে মিছিল নিয়ে বাংলামোটরে এনসিপির কার্যালয় সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

 

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬