আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসব: এ্যানি

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM
মহিলা দলের উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মহিলা দলের উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসব। তারেক জিয়াকে নির্বাচিত করে নিয়ে আসব।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘যদি খালেদা জিয়া ও তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে হয়, তাহলে এখন থেকে প্রধান কাজ হলো আমাদের মা-বোনদের কেউ যেন ভুল বুঝাতে না পারে।’

তিনি বলেন, ‘আমগো গেরামের (গ্রামের) মহিলারা কোনো দিন আওয়ামী লীগ করেনি। আপনারা খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। খালেদা জিয়াকে আপনারা বুয়া বুয়া (আপা) কই হান (পান) খাওয়াইছেন। খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আপনাদের চোখের পানি পড়েছে। নামাজের বিছানায় ছিলেন, দোয়া করেছেন। সুতরাং খালেদা জিয়ার দল হল বিএনপি, ধানের শীষ এবং এ্যানি চৌধুরীর পার্টি।’

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬
২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬