বিএনপির জন্য মায়া হয় সারজিসের

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

বিএনপির জন্য মায়া হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।  

পোস্টে সারজিস লেখেন, ভারতীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময়- আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কি আগামী ভোটে অংশ নিতে পারবে, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক।

তিনি লেখেন, মহাসচিব সাহেবের কাছে আমার প্রশ্ন- তারা কি ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে আওয়ামীলীগ এবং জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশনের পথ বেছে নিলো ? হাজারের অধিক হত্যা, লক্ষ মানুষের রক্তাক্ত হওয়া সব ভুলে গেল?

তিনি আরও লেখেন, আপনাদের জন্য আমাদের মায়া হয়, আফসোস হয়। শুধু ১৭ বছরের বয়ান দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষা নেননি। সময় করে বিগত ১৭ বছরে আপনাদের এবং আপনাদের নেতাকর্মীদের কি হাল করা হয়েছিল সেগুলো একটু ঘেঁটে দেখবেন।

পোস্টের শেষ অংশে সারজিস লেখেন, উপরি পাওনা পেলে মূল্য বোঝা বড় দায়! 

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9