বাংলাদেশে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দলের দরকার নেই

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ PM
মাহফুজ আলম

মাহফুজ আলম © সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী মাহফুজ আলম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা বলেন তিনি।

মাহফুজ বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দলের কোনো দরকার নেই। ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। এতে নতুন কিছু যোগ হবে না! বরং— পুনঃসংজ্ঞায়িত করো, পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো। তবে ঠিক কী কারণে এবং কাদের উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন তরুণ এই নেতা, তা উল্লেখ করেননি পোস্টে।

বর্তমানে মাহফুজ যুক্তরাজ্য অবস্থান করছেন। সেখানে ইতোমধ্যেই হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে এই উপদেষ্টার ওপর। বিষয়টি নিয়ে পোস্ট করেছে এনসিপি নেতা নাহিদ ইসলাম। পোস্টে তিনি বলেন, ‘‘গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।’

তিনি আরও বলেন, ‘‘মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্র্বতী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই। কোনো শক্ত বার্তা দেয় নাই। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।’’

 

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9