‘ডাকসু নির্বাচনে ভারতপন্থীদের কবর রচিত হয়েছে’

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ PM
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম ও ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থিদের বিজয় হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: টাইগারদের এশিয়া কাপ আজ শুরু, হংকংকে উড়িয়ে শুভসূচনার প্রত্যাশা

মুফতি ফয়জুল করিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইসলামপন্থিরা কোণঠাসা ছিল। মুসলমানদের সেখানে ঠিকমতো চলতে দেওয়া হয়নি। কিন্তু ডাকসু নির্বাচনে বামদের পতন হয়েছে এবং ইসলামপন্থিদের উত্থান ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। এটি বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। এতে ফ্যাসিস্ট তৈরি হবে না, পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার থাকবে না, সব আদর্শের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছে। তবে বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, নইলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুফতি ফয়জুল করিম। সংগঠনটির শাখা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। এছাড়াও পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬