দেশব্যাপী বিক্ষোভের ডাক গণঅধিকার পরিষদের  

৩০ আগস্ট ২০২৫, ০৭:৪৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০২:২২ PM
গণঅধিকার পরিষদের লোগো

গণঅধিকার পরিষদের লোগো © টিডিসি সম্পাদিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিলে ছাত্র, যুব, শ্রমিকসহ সব অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের গণঅধিকার পরিষদকে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদ (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে এই হামলা আপনার নির্দেশনায় হয়েছে নাকি অগোচরে হয়েছে। প্রধান উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে, এই হামলা কি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে হয়েছে নাকি আপনার নির্দেশনায় হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে। সরকারকে জবাব দিতে হবে, বিচার করবেন কি না।’

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬