চোখ এবার বিশ্বকাপে, বাংলাদেশসহ বাকি প্রতিযোগী কারা

১৭ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৯:০৩ PM
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল © টিডিসি

দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও জিম্বাবু‌য়ে‌তে জোড়া সি‌রিজ জ‌য়ের উল্লাস শেষ হ‌তে না হ‌তেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এরই মাঝে আবার আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের চোখ রাখতে হচ্ছে টাইগার যুবাদের। 

সাধারণত দুই বছর পরপর যুবাদের বিশ্বকাপ আয়োজিত হয়ে থাকে। আগামী বছর এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৬ করা হয়েছে। অবশ্য ইতোমধ্যে অংশগ্রহণকারী সব দলের নামই চূড়ান্ত হয়েছে।

আগেই বিশ্বমঞ্চে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল টাইগার যুবারা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৪ বিশ্বকাপে শীর্ষ ১০-এ ছিল বাংলাদেশ। ফলে, নতুন করে আর বাছাইপর্বে খেলতে হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। 

স্বাগতিক জিম্বাবুয়েসহ সরাসরি সুযোগ পাওয়া দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া আঞ্চলিক বাছাইপর্ব থেকে আরও পাঁচ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আফ্রিকা থেকে তানজানিয়া, আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ থেকে স্কটল্যান্ড মূল আসরে জায়গা করে নিয়েছে।

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। এরপর সেখান থেকেই সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্ট নির্ধারিত হবে। অবশ্য এখনো গ্রুপ ভাগ হয়নি, তাই বাংলাদেশ কোন গ্রুপে পড়ছে এবং প্রতিপক্ষই-বা কারা, সেজন্য ড্র অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9