খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৫ আগস্ট ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে চেরাগআলী এলাকার বেপারী বাড়িতে এ আয়োজন হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন। সঞ্চালনা করেন থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর।
 
মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
প্রভাষক বশির উদ্দিন তার বক্তব্য বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে চিরঅম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
 
দোয়া মাহফিলে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
 
এ সময় অনুষ্ঠানে অংশ নেয়া স্থানীয় নেতারা জানান, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার মুক্তি ও সুস্থতা এখন শুধু বিএনপি নয়, সমগ্র দেশের গণতন্ত্রকামী মানুষের দাবি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬