ভারতকে নিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, জনতা তাদেরকে উৎখাত করবে: ফয়জুল করীম

২১ জুন ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:০২ AM
কুড়িগ্রামে আয়োজিত গণ সমাবেশে বক্তব্য রাখছেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

কুড়িগ্রামে আয়োজিত গণ সমাবেশে বক্তব্য রাখছেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম © টিডিসি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে। কিন্তু গোলামী করতে পারে না। আজকেও যারা ভারতকে নিয়ে ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে। 

আজ শনিবার (২১ জুন) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত দলীয় এক গণ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম শাখা।

সমাবেশে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আন্দোলন শেষ হয়নি, আন্দোলনের সূচনা হয়েছে। এবার সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন হবে চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। আন্দোলন হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। অথচ একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেরাই খুনাখুনি করছে। দেশে বৈষম্য চলছে। ২০২৪ এর জুলাই-আগষ্টে বৈষম্য দূর করতে জানের মায়া ত্যাগ করে আন্দোলন করেছিলাম। কিন্তু ৫ আগস্টের পরে আবারও জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং চাঁদাবাজি চলছে। এর জন্য আন্দোলন করিনি। চাঁদাবাজদের হাত ভেঙে দেয়া হবে। 

আরও পড়ুন: বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এবি পার্টি নেতার মৃত্যু

তিনি বলেন, এদেশ থেকে মাত্র ১৬ বছরে পাচার হয়েছে ২৮ লক্ষ কোটি টাকা। দেশের প্রত্যেকের মাথার উপরে ১ লক্ষ ২০ হাজার টাকা ঋণ। তারা এদেশকে বিক্রি করার চক্রান্ত করেছে। ভারতের সাথে গোলামী চুক্তি করছে। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে। কিন্তু গোলামি করতে পারে না। ভারতের সামনে বাংলাদেশের মানুষ কখনো মাথানত করবে না, গোলামি করবে না। আজকেও যারা ভারতকে নিয়ে ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সকল ধর্মের মানুষদের নিয়ে সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে, ধনী গরিবের বৈষম্য দূর করা হবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কেউ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এসময় সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহাজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দসহ জেলার জামায়াত ও এনসিপির নেতারা।

সমাবেশে শেষে জেলার ৪টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন নায়েবে আমীর। দলীয় প্রার্থীরা হলেন কুড়িগ্রাম-১ আসনে রাইসুল বারী রনি, কুড়িগ্রাম-২ আসনে আলহাজ নুর বখত, কুড়িগ্রাম-৩ আসনে সাবেক এমপি ডা. আক্কাস আলী ও কুড়িগ্রাম-৪ আসনে আলহাজ হাফিজুর রহমান।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9