বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এবি পার্টি নেতার মৃত্যু

২১ জুন ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:১৭ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন এবি পার্টি নেতা আব্দুল কাদের ও ইনসেটে তার অসুস্থ হয়ে পড়ার ছবি

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন এবি পার্টি নেতা আব্দুল কাদের ও ইনসেটে তার অসুস্থ হয়ে পড়ার ছবি © টিডিসি

সাতক্ষীরায় আমার বাংলাদেশ পার্টির (এবি) এক মতবিনিময় সভায় বক্তৃতা দেওয়া অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের (৫৫)। শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরা শহরের লেকভিউ সংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা এবি পার্টির সদস্য সচিব আলমগীর হুসাইন জানান, স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আয়োজিত সভায় প্রারম্ভিক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন আব্দুল কাদের। তাৎক্ষণিকভাবে তাকে শুইয়ে পানি খাওয়ানো হলেও কিছুক্ষণের মধ্যে তার শরীর নিথর হয়ে পড়ে। পরে দ্রুত শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিবি হাসপাতালের চিকিৎসক ডা. আহসানুল কাদির জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল কাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: ছাত্রদল সভাপতির দখলে তিন সিটের রুম, ছাত্রত্ব শেষেও ছাড়ছেন না হোস্টেল

আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন বলেন, তিনি ছিলেন এলাকার একজন অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী ব্যক্তি।

তিনি ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচন করে কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, আব্দুল কাদের পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার বাসিন্দা ও ইসহাক আলী মাস্টারের পুত্র। তিনি একসময় সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করেছেন।

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হা…
  • ১১ নভেম্বর ২০২৬
তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্…
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারমান তানভীর…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950