লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ

১১ জুন ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৫:৪১ PM
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী © সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বুধবার (১১ জুন) সকালে জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়ার কাছে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে ফারুক হোসাইন নুরনবী পদত্যাগ করেছেন। তার স্থানে নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে মনোনীত করা হয়েছে।’

নিজেও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ফারুক হোসাইন নুরনবী। তবে তিনি অন্য কোনো কারণ প্রকাশ করেননি।

দলীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসাইন নুরনবী গত চার বছর ধরে জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি সদর উপজেলার ভবানীগঞ্জে বসবাস করছেন, আর তার পৈতৃক বাড়ি জেলার কমলনগর উপজেলায়।

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950