তারুণ্যের সমাবেশে প্রকাশ্যে যুবককে থাপ্পড়, বেপরোয়া যুবদল নেতা

২৯ মে ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:১৮ PM
যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন © টিডিসি সম্পাদিত

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বেপরোয়া আচরণ শুরু করেছেন বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যেই দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক অপব্যবহারের নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যেই এবার নতুন করে বিতর্কে জড়িয়েছেন তিনি।

গতকাল বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের সমাবেশ’। সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে নয়ন প্রকাশ্যে এক তরুণকে থাপ্পর মারেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সমাবেশ চলাকালে এক তরুণ হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পেছন থেকে গিয়ে রবিউল ইসলাম নয়ন তাকে মুখে থাপ্পর মারেন। আশপাশে থাকা কেউ ঘটনাটিকে প্রতিরোধ করার চেষ্টা করেননি, বরং অনেকেই বিস্মিত হয়ে তাকিয়ে থাকেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে নয়নের আগ্রাসী আচরণ এবং তরুণের অসহায় প্রতিক্রিয়া অনেককেই বিচলিত করেছে। বিএনপির অনেক কর্মী-সমর্থকও এই আচরণকে অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করছেন।

বিভিন্ন মহল থেকে নয়নের এই আচরণের নিন্দা জানানো হয়েছে। দলের অভ্যন্তরেও এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে। অনেকেই মনে করছেন, সরকারের পরিবর্তনের পর দলের নেতাকর্মীদের একটি অংশ দায়িত্বশীলতার পরিবর্তে ক্ষমতার দম্ভে মত্ত হয়ে পড়েছেন, যা দলের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ।

এদিকে ঘটনাটি নিয়ে বিতর্ক শুরু হলে আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নিজের অবস্থান পরিষ্কার করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন রবিউল ইসলাম নয়ন। সেখানে তিনি লেখেন, ‘তোমরা থাকো নয়নকে নিয়ে ষড়যন্ত্রের কাজে ব্যস্ত, আর নয়ন থাকে যে কোন মূল্যে কর্মসূচি বাস্তবায়ন এবং সুশৃংখলভাবে প্রোগ্রাম শেষ করার কাজ নিয়ে ব্যস্ত।’

‘ইত্যাদি’ দেখতে এসে মোবাইল হারালেন শতাধিক দর্শক!
  • ০৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
  • ০৮ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯
  • ০৮ নভেম্বর ২০২৬
চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৮ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর, বরখাস্ত সহকারী শ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950