আপনি বিদেশে কী চুক্তি করে এসেছেন, ড. ইউনূসের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ

১৭ মে ২০২৫, ১০:১১ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

বাংলাদেশের বন্দর পরিচালনার ভার বিদেশিদের হস্তান্তর এবং রাখাইনের জন্য মানবিক করিডর দেওয়ার এখতিয়ার থাকার যে দাবি ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্রবন্দর, নদীবন্দর, করিডর সব বিদেশিদের কাছেন হস্তান্তর করবেন—কী চুক্তি করে এসেছেন?’ 

আজ শনিবার (১৭ মে) বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগীয় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ প্রধান অতিথির তিনি এ প্রশ্ন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা ছাড়াও গোপালগঞ্জ জেলা ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা সমাবেশে যোগ দেন।

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক, তাকে বিদায় করুন: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ বলেন,  ‘বাংলাদেশের বন্দর, করিডর—সবকিছু নাকি ইউনূস সরকারের অধিকারের মধ্যে পড়ে। আপনি বিদেশে কী কন্ট্রাক্ট (চুক্তি) করে এসেছেন? আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্রবন্দর, নদীবন্দর, করিডর সব বিদেশিদের কাছেন হস্তান্তর করবেন—কী চুক্তি করে এসেছেন? কী এখতিয়ার আছে আপনার? কী ম্যান্ডেট নিয়ে এসেছেন!’

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা। সুন্দর, নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। আমরা বলছিলাম, যথেষ্ট হয়েছে, নির্বাচনমুখী যেসব জরুরি সংস্কার করা দরকার, সেসব জরুরি সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করে ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন।’

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬