জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক, তাকে বিদায় করুন: সালাহউদ্দিন আহমদ

১৭ মে ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ © ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে হিসেবে অবহিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের কাছে খলিলুর রহমানকে বিদায় করার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্পর্কে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। খুলনা ও বরিশাল বিভাগের বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।

আরও পড়ুন: সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, ফের আন্দোলনের হুঁশিয়ারি

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনার সরকারে (ড. মুহাম্মদ ইউনূস) একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (খলিলুর রহমান) করেছেন। আপনার কী সেই আক্কেল-জ্ঞান নাই। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তাসংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কীভাবে ভাবলেন। তিনি রোহিঙ্গা করিডরের নামে মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান।’ 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি (ড. মুহাম্মদ ইউনূস) কথা বলেননি। এ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ–আলোচনা করেননি। অত্যন্ত অ্যারোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলছেন তাতে নাকি কিছু যায় আসে না। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবে, না হলে আপনি তাকে বিদায় করবেন। এ দেশের নিরাপত্তাসংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। বিদেশি নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না।’

ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950