শাহবাগ থেকে ‘মার্চ টু যমুনা’ শুরু, ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশের বাধা

১০ মে ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
আন্দোলনকারীদের বাধা পুলিশের

আন্দোলনকারীদের বাধা পুলিশের © টিডিসি ফটো

এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছে শাহবাগে আন্দোলনকারীরা। আজ শনিবার (১০ মে) রাত ৯টার দিকে যমুনা অভিমুখী এই যাত্রা শুরু করে তারা। পরে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। এসময় তাদের মুখোমুখি অবস্থানে দেখা গেছে।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত আমরা কোনো রোডম্যাপ পাইনি। আর এক ঘণ্টার মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই তাহলে আমরা মার্চ টু যমুনা ঘোষণা করব।’
 
তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি অনুযায়ী, ইন্টার কন্টিনেন্টালের পাশে রাজসিকের মোড়ে আমরা অবস্থান করব। যদি প্রয়োজন হয় মার্চ টু যমুনা কর্মসূচি করব।’

‎এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক বলেন, ‘আমরা আর এক ঘণ্টা পরে শাহবাগ থেকে বাংলামোটরের যেই রাস্তাটা রয়েছে এই পুরো রাস্তাটা দখল করব। সেটার কেন্দ্র হবে রাজসিক মোড়।’

তিনি বলেন, ‘উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না। আমরা আপনাদেরকে এখন পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।’
 
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬