আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফের শাহবাগে অবস্থান আন্দোলনকারীদের, যান চলাচল বন্ধ

০৯ মে ২০২৫, ১১:০৯ PM , আপডেট: ১০ মে ২০২৫, ১২:৫৬ AM
শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শাহবাগ চত্বর অবরোধের ডাক দেন।

আজ শনিবার (১০ মে) ভোর থেকেই রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। রাস্তা বন্ধ থাকায় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। 

এ সময় বিপ্লবী ছাত্র জনতা ‘একটা একটা লীগ ধর ধরে ধরে জেলে ভর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘আমার ভাই কবরে খুনি কেন ভারতে’, ‘শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে শাহবাগ মোড়ে অবস্থান শুরু করেন আন্দোলনকারীরা।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9