ঢাবিতে গণমিছিল ৮ সংগঠনের, পাল্টা সিপিবি কার্যালয় দখলের ডাক পিনাকীর

১৫ মার্চ ২০২৫, ০৩:০৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:৪১ AM
বেলা ১১টায় ঢাবিতে গণমিছিল ৮ সংগঠনের

বেলা ১১টায় ঢাবিতে গণমিছিল ৮ সংগঠনের © টিডিসি সম্পাদিত

আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে আজ শনিবার (১৫ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণমিছিলের কর্মসূচি দিয়েছে বামপন্থী ৮টি সংগঠন। এর পাল্টা কর্মসূচি হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয়’ বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

গণমিছিলটি বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হওয়ার কথা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার।

গণমিছিলের উদ্যোগ নেওয়া সংগঠনগুলো হল—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ উদিচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আগামীকাল এই কর্মসূচিটা সিপিবির এমএম আকাশ-রুহিন হোসেন প্রিন্সদের ফ্রাকশনের সংগঠনগুলো মিলে, সাথে বাসদ (বজলুর রশীদ ফিরোজ) এবং জনসংহতি সমিতিকে (সন্তু লারমা) নিয়ে আয়োজন করেছে। সম্মুখে রাখছে লাকী আক্তারকে।

“আমরা আগামীকাল গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনে সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করবো এবং গত ১৫ বছর হাসিনার দালালীর এবং গণজাগরণ মঞ্চে অংশগ্রহণের জন্য গণজবাবদিহিতা চাইবো।”

তিনি আরও লিখেছেন, “আগামীকাল পুরানা পল্টন সিপিবি অফিসকে আমরা বিপ্লবী ছাত্র-জনতার অভ্যুত্থানের কার্যালয় বানাবো। চলো চলো পুরানা পল্টন চলো। সিপিবি অফিস ঘেরাও করো। ইনকিলাব জিন্দাবাদ।”

এর কিছুক্ষণ পর দেওয়া আরেক স্ট্যাটাসে তিনি বলেন, “পুরানা পল্টনে সিপিবি অফিসের বিল্ডিং এ দোকান আছে কিছু। আপনাদের উতলা হওয়ার কিছু নাই। আপনাদের মালিকানা আপনাদেরই থাকবে। সাময়িক অসুবিধার জন্য আপনাদের এক মাসের ভাড়া মওকুফ করা হবে। পরের মাস থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনাদের ভাড়ার সমপরিমান টাকা জুলাই ফাউন্ডেশনে দান হিসেবে জমা দিয়ে রশিদ রাখবেন। আগামীকাল দোকান না খোলার পরামর্শ দেয়া হচ্ছে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।”

কুয়েটে শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অধূমপায়ীদের চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে বন্ধ করে দেওয়া হলো আইফেল টাওয়ার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9