অভুক্ত শিশুদের অন্ন জুগিয়ে ডক্টরেট ডিগ্রী পাচ্ছেন রাশফোর্ড

১৫ জুলাই ২০২০, ০৮:৩৫ PM

© ফাইল ফটো

সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরওয়ার্ড মারকাস রাশফোর্ড।

শিশু দারিদ্র্য দূরীকরণে ক্যাম্পেইন চালিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। মহতী এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে রাশফোর্ডকে সম্মানসূচক ডক্টরেট খেতাব প্রদান করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

২২ বছরের রাশফোর্ড সরকারের হয়ে শিশুদের জন্য ক্যাম্পেইন চালিয়ে গেছেন। যাতে গ্রীষ্মকালীন ছুটিতে ইংল্যান্ডের ১.৩ মিলিয়ন শিশু ফ্রি স্কুল মিল ভাউচার পায়। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুরস্কার হিসেবে সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করতে চলেছে।

সুখবর পেয়ে খুশিতে আত্মহারা এ ইংলিশ স্ট্রাইকার বলেন, আমার ও আমার পরিবারের জন্য গর্ব করার মতো দিন এটি।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এর আগে এই সম্মাননা পেয়েছেন ইউনাইটেড কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন ও স্যার ববি চার্লটন।

কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬