তারেক রহমানের হাতে তুলে দিলেন জুলাই অভ্যুত্থানের সেই জাতীয় পতাকা

১৭ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ PM
বাম থেকে যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর উড়ানো পতাকা ও তারেক রহমানের হাতে পতাকা তুলে দেওয়ার সময়

বাম থেকে যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর উড়ানো পতাকা ও তারেক রহমানের হাতে পতাকা তুলে দেওয়ার সময় © সংগৃহীত

ছাত্র–জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নির্মম বাস্তবতার মধ্যেই ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বের অবিচ্ছেদ্য প্রতীক জাতীয় পতাকা উড়িয়ে সমগ্র দেশবাসীকে প্রবলভাবে উদ্বেলিত করেছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।

ছাত্র-জনতার রক্ষক্ষয়ী আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে ছাত্রদল কর্মী মুত্তাকিনের স্বপ্ন ছিল আন্দোলন উত্তালে ভূমিকা রাখা সেই পতাকাটি ছাত্রদলের অভিভাবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেয়া। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে মুত্তাকিনের। 

শনিবার (১৭ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তারেক রহমানের হাতে জাতীয় পতাকাটি হস্তান্তর করেন মুত্তাকিন। 

উত্তাল জুলাইয়ের সেই সময় দেশে ও বিদেশে অবস্থানরত সকল মানুষকে আন্দোলনের পক্ষে উদ্বুদ্ধ করে মুত্তাকিনের উড়ানো জাতীয় পতাকা। ঐতিহাসিক সেই জাতীয় পতাকাটি তিনি সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন। 

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬