করোনাভাইরাসে আক্রান্ত অমিতাভ বচ্চন

১২ জুলাই ২০২০, ১২:১৩ AM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। আজ শনিবার (১১ জুলাই) রাতে তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

৭৭ বছর বয়সী অমিতাভ নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি সোশাল মিডিয়ায় জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, সন্ধ্যায় করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর তাকে হাসপাতালে নেওয়া হয়, কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়।

তার পরিবারের সদস্য এবং বাড়ির কর্মচারী সবারও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে, তবে রিপোর্ট এখনও আসেনি। 

গত দশ দিনে যারাই তার সান্নিধ্যে এসেছেন, তাদের সবাইকে করোনাভাইরাস পরীক্ষা করাতে অনুরোধ করেছেন বলিউডের এই সুপারস্টার।

ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬
সংকট সমাধানে ববিতে ‘ক্যাম্পাস-২’ বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত…
  • ২৫ জুন ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মিলবে যে ৫ কেন…
  • ২৫ জুন ২০২৬
শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৫ জুন ২০২৬