ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি সামীম আফজাল মারা গেছেন

২৫ জুন ২০২০, ১১:১০ PM

© ফাইল ফটো

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হ‌য়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি স্ত্রী ও এক মে‌য়েসহ অসংখ্য গুণগ্রা‌হী রে‌খে গেছেন।

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক হারুনুর রশীদ বলেন, ‘আজ রাত দশটার পর তিনি ইন্তেকাল করেছেন।’

হাসপাতাল সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন। রাত ৯টায় সময় তিনি পরিবারের সদস্যদের তার খারাপ লাগার কথা জানিয়েছিলেন। তখন তাকে সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয় ১০টা ২০ মিনিটে মারা যান।

সাবেক জেলা জজ সামীম মোহাম্মদ আফজালকে ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার মেয়াদ বাড়ানো হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ হলে তিনি অবসরে যান।

সামীম মোহাম্মদ আফজাল ইসলামিক ফাউন্ডেশনের আলোচিত মহাপরিচালক ছিলেন। একাধারে এত দীর্ঘকাল এই পদে থাকার নজির নেই। ডিজি থাকাকালে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক পদেও নিয়োগ পেয়েছিলেন।

ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950