কবি ও সাংবাদিক মাশুক চৌধুরীর ইন্তেকাল

২৪ জুন ২০২০, ০৯:৪২ AM

© সংগৃহীত

কবি ও সাংবাদিক মাশুক চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মাশুক চৌধুরী ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন।

বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ছিলেন মাশুক চৌধুরী। কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হন তিনি। করোনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে। পরে নিউমোনিয়া ধরা পড়ে এই কবি ও সাংবাদিকের।

মাশুক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করেন। পরে তিনি সাংবাদিকতায় যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। বাংলাদেশ প্রতিদিন ছিল তাঁর সর্বশেষ কর্মস্থল।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬