সিএমএইচে গেলেন মাশরাফি

২২ জুন ২০২০, ০৮:২০ PM

© ফাইল ফটো

করোনায় আক্রান্ত সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন। আজ সোমবার (২২ জুন) সন্ধ্যায় বুকের এক্সরে করাতে তিনি সেখানে যান। তবে সেখান থেকে মাশরাফি জানিয়েছেন, তিনি ভালো আছেন। আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় সাবধানতা অবলম্বন করতেই এক্সরে করানো।

আজ সারাদিন মাশরাফির হাসপাতালে যাওয়া-না যাওয়া নিয়ে কিছু গুজবও ছড়িয়েছে। এসব খবরে ভক্ত-সমর্থকেরা যেন বিভ্রান্ত না হন, সেজন্য বিকেলে তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। সেই পরীক্ষা করতেই বিকেলে সিএমএইচে গেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। পরীক্ষা শেষে রাতে তাঁর আবার মিরপুরের বাসায় ফেরার কথা।

করোনা পজিটিভ হওয়ার পর থেকে মাশরাফির চিকিৎসা বাসাতেই চলছে। তাঁকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। নিয়মিত খোঁজখবর রাখছেন বিসিবির চিকিৎসকেরাও। চিকিৎসকদের কাছে মাশরাফি নিজের পুরোনো শ্বাসকষ্টের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬