ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের করোনা পজেটিভ

০৭ জুন ২০২০, ১২:০৩ AM

© ফাইল ফটো

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম নভেল করোনাভাইরাসে আক্রান্ত; তবে শারীরিকভাবে সুস্থ বলে জানিয়েছেন তিনি। শনিবার (৬ জুন) ফেসবুকে এক পোস্টে সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজেটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এরপর থেকে ওই রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ শনিবার (৬ জুন) সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জনে। আর মোট মৃত্যুবরণ করেছে ৮৪৬ জন।

প্রসঙ্গত, র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণের পর থেকেই খাদ্য, ওষুধ থেকে শুরু করে নিত্যপণ্যের গুণগত মান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ, এবং বিভিন্ন পণ্যের বাড়তি দাম নেয়ার বিরুদ্ধে অভিযোগ চালিয়ে প্রশংসিত হন তিনি। এর মধ্যে ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানেও নেতৃত্ব দেন র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬