ফুটবলার হিসেবে প্রথম বিলিয়নার রোনালদো

০৫ জুন ২০২০, ০৬:৩৯ PM

© ফাইল ফটো

ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল মাঠে একের পর এক গড়ে চলেছেন অনেক রেকর্ড। এবার মাঠের বাইরে দারুণ এক কীর্তি গড়লেন পর্তুগিজ এই সুপারস্টার। প্রথম ফুটবলার হিসেবে শত কোটি ডলারের মালিক হয়েছেন তিনি।

আজ শুক্রবার (৫ জুন) ২০২০ সালে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ জন তারকার তালিকা প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। করসহ মোট সাড়ে ১০ কোটি ডলার আয় করে চতুর্থ স্থানে আছেন রোনালদো।

এর মধ্য দিয়ে ইউভেন্তুসের এই তারকা ফরোয়ার্ডের খেলোয়াড়ি জীবনের আয় ছুঁয়েছে একশ কোটি ডলার। বর্তমানে খেলা মাত্র তৃতীয় অ্যাথলেট হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০০৯ সালে গলফ কিংবদন্তি টাইগার উডস ও ২০১৭ সালে বক্সার ফ্লয়েড মেওয়েদার এই অর্জনে নাম লেখান।

গত বছর ১০ কোটি ৪০ লাখ ডলার আয় করে তালিকার পঞ্চম স্থানে আছেন সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসি।

ট্যাগ: ফুটবল
পবিত্র আশুরা মানুষকে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬
স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ
  • ২৫ জুন ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ২৫ জুন ২০২৬
বাজেট প্রসঙ্গে আখতার— ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের পথের ফকির হতে আ…
  • ২৫ জুন ২০২৬
এনআরবি ব্যাংকে চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ২৫ জুন ২০২৬