আহসান উল্লাহ মাস্টারের ১৬তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী পালিত

০৮ মে ২০২০, ১২:৫৬ AM

© সংগৃহীত

প্রখ্যাত শ্রমিক নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাৎ বার্ষিকী অনাড়ম্বরভাবে পালিত হয়েছে। এবার প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে দলীয় আনুষ্ঠানিকতা।

তবে এ উপলক্ষে নিহতের পরিবারের পক্ষ থেকে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে খাদ্য বিতরণসহ কুরআন খানি ও মসজিদে মসজিদে দোয়া মাহফিলের কর্মসুচি গ্রহণ করা হয়েছে। সকালে সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় আহসান উল্লাহ মাস্টারের কবরে পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা সীমিত পরিসরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি পূবাইল, টঙ্গী এবং গাজীপুরের বিভিন্ন স্থানে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রমজীবী ও পেশাজীবীসহ ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। পরে ২০০৫ সালের ১৬ মে এই মামলার রায়ে ২২ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ডিভিশন আসামীদের ডেথ রেফারেন্স, জেল আপীল ও আবেদনের শুনানী শেষে ৬ জনের মৃত্যুদণ্ড বহাল এবং ৮ জনের যাবজ্জীবন বহাল রেখে ১১ জনকে খালাস দেয়। বিচার চলাকালে ২ জন আসামি মারা যাওয়ায় তাদের আপিল নিষ্পত্তি করে দেয়া হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির আপিল না থাকায় তার ব্যাপারে আদালত পূর্বের রায় বহাল রাখে।

ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950