মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

০৫ মে ২০২০, ১১:২৮ AM

© ফাইল ফটো

বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে। আজ মঙ্গলবার মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের মুখপাত্র ডা. মাহবুবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন,  অধ্যাপক মুনতাসীর মামুন যথেষ্ট ভালো আছেন। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে।

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংস্পর্শে আসার আগে তার করোনা টেস্ট করা হয়। তখন নেগেটিভ আসে। পরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত রবিবার বিকালে তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরে রাত ১টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬