ফের সিসিইউতে অধ্যাপক আনিসুজ্জামান

০২ মে ২০২০, ১১:০১ PM

© ফাইল ফটো

শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ শনিবার রাতে তার ছেলে আনন্দ জামান গণমাধ্যমকে জানান, গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পর দুদিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) রাখা হলেও দুদিন পরে তাকে কেবিনে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের পরামর্শে। কিন্তু শারীরিক অবস্থার আবার অবনতি হলে তাকে আবারও গতকাল শুক্রবার বিকালে সিসিইউতে নিয়েছেন চিকিৎসকরা।

তিনি আরও জানান, বাবার শারীরিক বিভিন্ন টেস্টের ফলাফল ও ভাইটাল নম্বরগুলো এখনও পজিটিভ। তবে ভীষণ দুর্বল। পর্যাপ্ত পুষ্টির জন্য সিসিইউতে রেখে তাকে রাইলস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। তার কনশাসনেস লেভেল এখনও বেশ কম। চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাকে।

৮৩ বছর বয়সী জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের হৃদরোগের সমস্যা ছাড়াও কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ডিজিজ এবং প্রোস্টেটের সমস্যার পাশাপাশি রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল জানিয়েছিলেন তার ছেলে আনন্দ জামান।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬