এবার নাসিরুদ্দিন শাহকে হাসপাতালে ভর্তির গুঞ্জন, মুখ খুললেন ছেলে

০১ মে ২০২০, ০৫:২২ PM

© জি২৪ঘন্টা

প্রথমে ইরফান খান, পরে ঋষি কাপুর। একের পর এক নক্ষত্র পতনে বেরঙিন বলিউড। ঋষি কাপুরের মৃত্যুর খবরে যখন স্তব্ধ বলিউড, সেই সময় নাসিরুদ্দিন শাহের শরীর নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এমনকী, বর্ষীয়ান অভিনেতা হাসপাতালে ভর্তি বলে খবর ছড়াতে শুরু করে।

তবে নাসিরুদ্দিন শাহের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন ছড়াতেই মুখ খোলেন অভিনেতার ছেলে ভিভান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিভান জানান, তাঁর বাবা ভাল আছেন। তাঁর বাবার শরীর নিয়ে যে খবর ছড়িয়েছে, তা গুজব। খবর: জি২৪ঘন্টা।

এসময় ‘ইরফান ভাই এবং চিন্টু জি-র’ আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি এই কঠিন সময়ে প্রয়াত দুই অভিনেতার পরিবার যাতে মনের শক্তি পায়, সেই কামনাও করেন অভিনেতা-পুত্র।

তবে শুধু নাসিরুদ্দিন শাহের ছেলেই নন, অভিনেতার ভাইজিও বিষয়টি নিয়ে মুখ খোলেন। তাঁর কাকা মুম্বাইয়ের বাড়িতে সুস্থ আছেন। নাসিরুদ্দিন শাহ তাঁর স্ত্রী রত্না পাঠক শাহের সঙ্গে সুস্থ আছেন বলেও অভিনেতার ভাইজি জানান সংবাদ সংস্থাকে।

শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ, আবেদন ২৩…
  • ২৫ জুন ২০২৬
বিদ্যুতের প্রিপেইড মিটারের টোকেন আপডেটের নির্দেশ
  • ২৫ জুন ২০২৬