করোনাকে কয়েকটা ওভার মেডেন দিতে হচ্ছে

২৪ এপ্রিল ২০২০, ১১:৪৫ AM

© ফাইল ফটো

আজ শুক্রবার ৪৭ বছরে পা রাখলেন ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। মহামারি করোনাভাইরাসের কারণে হচ্ছে না কোনো উদযাপন। ঘরবন্দী হয়েই জন্মদিন পালন করছেন শচীন। তার বিশ্বাস, খুব শিগগিরই আবরো স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। আবারো মাঠে গড়াবো বাইশ গজের খেলা। আপাতত করোনাভাইরাসকে কয়েকটা ওভার মেডেন দিতে হচ্ছে এই আর কী!

ভারতীয় গণমাধ্যম এইসময়-এর সঙ্গে আলাপচারিতায় শচীন বলেন, ঘরবন্দী থাকাটাও তো আসলে ধৈর্য ধরে ব্যাটিং। করোনাভাইরাসকে যদি আমরা বোলার ধরি তাহলে তাকে তাকে কয়েকটা মেডেন ওভার দিতে হচ্ছে, ধরা যেতে পারে। এই সময়টা আমাদের সাবধানে খেলে ভাইরাসকে মেডেন দিতে হবে।

তিনি বলেন, যেমন ক্রিকেটে বোলার ভালো বল করলে ব্যাটসম্যানদের মেডেন দিতে হয়। হয় না? তারপর বোলার এক সময় ক্লান্ত হয়ে পড়ে, তার বলে আর সেই দাপট থাকে না। তখন ব্যাটসম্যান আবারো স্ট্রোক খেলতে পারে। অর্থাৎ পরিস্থিতি বুঝে ব্যাটটা চালাতে হবে। এখন মেডেন দেয়ার সময়। আবার সব ঠিক হলে স্বাভাবিক ব্যাটিংয়ে ফেরা যাবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬