পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন আর নেই

২২ এপ্রিল ২০২০, ১১:০৮ PM

© ফাইল ফটো

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পিএসসির নবম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ৭৩ বছর বয়সী ড. সা’দত হুসাইন গত ১৩ এপ্রিল থেকে অচেতন অবস্থায় ছিলেন। ওইদিন দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করেন সা’দত হুসাইন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছেন বলে জানান চিকিৎসকরা।

উল্লেখ্য, ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
ইবির পরিত্যক্ত ভবনগুলো ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা প্…
  • ২৬ আগস্ট ২০২৬
ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬