করোনা: ডাক্তার ও পুলিশের প্রশংসায় মাশরাফী

১২ এপ্রিল ২০২০, ০৮:২৪ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে অধিকাংশ লোক ঘরবন্দী থাকলেও ডাক্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তা আর সম্ভব হয়নি। বরং তাদের ডিউটির সময় আগে চেয়ে বাড়ছে। অনেকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রশংসা করছে অনেকেই। আবার অনেকেই তাদের সমাজের রিয়েল হিরো হিসেবেও অভিহিত করছেন।

এই মাহামারীতে ডাক্তার ও পুলিশের অবদানের কথা স্বীকার করে তাদের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। আর রবিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মাশরাফী। নিচে তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

করোনাভাইরাস দেশে আঘাত আনার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেক বেশি। দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। কোন প্রকার অভিযোগ ছাড়া। হ্যাঁ কথা বলছি আমাদের পুলিশ ভাইদের। তারা সত্যই অনেক অক্লান্ত পরিশ্রম করছে, শুধু মাত্র আমাদেরকে করোনা নামক মহামারী থেকে সুরক্ষা রাখতে। সারাটা দিন আমাদের পিছনে ছুটতে ছুটতে যখন শরীরটা আর সায় দেয়না তখন মশার কামড়, গরম সবকিছুর কাছে হয়তো হার মেনে যায়।

কোনরকম একটা বসার কিছু পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সর্তক করতে গিয়ে তারা ভুলেই যায় যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে। আমরা কি পারি না এই পুলিশ ও ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রিত করতে। আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করে বাসায় থাকতাম তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট হতো না।

মহান আল্লাহ্‌ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভাল থাকে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ হোক স্বচ্ছতার সঙ্গে
  • ০৯ মে ২০২৬
সাজেকে ব্রাশফায়ারে ইউপিডিএফ সদস্য নিহত
  • ০৯ মে ২০২৬
বাংলার নবম, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভ…
  • ০৯ মে ২০২৬
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ সংকট
  • ০৯ মে ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ২০ মে পর্যন্ত
  • ০৯ মে ২০২৬
জনবল সংকটে রাজবাড়ীর ডাকঘরে সেবা কার্যক্রম ব্যাহত
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9