ধর্মপ্রাণ মানুষের মাঝে খুবই জনপ্রিয় আজহারী: ভিপি ‍নুর (ভিডিও)

০৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৯ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, বর্তমান সময়ে দেশের ধর্মপ্রাণ মানুষের মাঝে খুবই জনপ্রিয় ড. মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইউটিউবে তার ওয়াজের ভিডিওগুলো যেভাবে ভিউ হয়, তাতে তার জনপ্রিয়তা অস্বীকার করার কোন ওয়ে নেই। সম্প্রতি তাকে নিয়ে ধর্মপ্রতিমন্ত্রীর একটি বক্তব্যে আলোচনায় এসেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে এক লাইভ ভিডিওতে এসব মন্তব্য করেন ভিপি নুরুল হক নুর।

নুর বলেন, আমি মনে করি, আজহারীকে পছন্দ-অপছন্দ করা কোন বিষয় নয়, ধর্মপ্রাণ মানুষের কাছে উনার জনপ্রিয়তা তুঙ্গে। গতানুতগতিক বক্তাদের বাইরে গিয়ে তিনি সাধারণত ওয়াজ করে থাকেন। সমকালীন প্রসঙ্গের সাথে বিজ্ঞানভিত্তিক আলোচনা এবং বিশ্লেষণ করেন তিনি। এজন্য তিনি এতো জনপ্রিয়।

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ বছরের মার্চ পর্যন্ত সব তাফসির কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন ড. মিজানুর রহমান আজহারী। এ সময়ে গবেষণার কাজে তিনি মালয়েশিয়ায় চলে যাচ্ছেন বলেও উল্লেখ করেন ওই বার্তায়।

ভিপি ‍নুরের লাইভ ভিডিওটি পুরো দেখতে এখানে ক্লিক করুন

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬