মেয়েদের উপবৃত্তি দেওয়া শুরু করেন খালেদা জিয়া

৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © টিডিসি সম্পাদিত

দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া। ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ তাঁর শাসনামলে তার গৃহীত সুদূরপ্রসারী নীতি ও পদক্ষেপগুলো নারী উন্নয়নের ইতিহাসে এক সোনালী অধ্যায় রচনা করেছে। শিক্ষাক্ষেত্রেও তিনি নতুন মাত্রা এনেছিলেন। তাঁর শাসনামলে বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস করা হয়। মেয়েদের উপবৃত্তি দেওয়া শুরুও হয় তাঁর শাসনামলে।

জানা গেছে, ১৯৯১-৯৬ শাসনামলে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার নারী শিক্ষার প্রসারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। প্রথমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং পরবর্তীকালে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেওয়া হয়। মেয়ে শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে শিক্ষা উপবৃত্তিও চালু করা হয়। দরিদ্র শিশুদের শিক্ষার জন্য তার সরকার ‘শিক্ষার জন্য খাদ্য’ নামে এক বৃহৎ কর্মসূচিও চালু করেন।

শিক্ষাবান্ধব খালেদা জিয়া সরকারের নীতির কারণে ১৯৯৬ সালে বাংলাদেশের স্কুল পর্যায়ে ছেলে ও মেয়েদের অনুপাত ৫২:৪৮-এ উন্নীত হয়। ২০০৬ সাল নাগাদ তা ৫০:৫০ হয়ে যায়।

বেগম খালেদা জিয়ার এসব অবদানের কথা স্বরণ করে কিছুদিন আগে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছিলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছেন। উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। তখন অনেকে আমাকে বলেছিলেন মেয়েদের ফ্রি লেখাপড়া হচ্ছে, ছেলেদের কী হবে?

‘‘তখন আমি খালেদা জিয়াকে বিষয়টি বললাম, এর উত্তরে তিনি বলেন- আজকে যে-সব মেয়ে লেখাপড়া করছে তারাই একদিন মা হবেন। যে পরিবারে মা শিক্ষিত সেই পরিবারের সন্তান শিক্ষিত হয়। তার এ যুগান্তকারী সিদ্ধান্ত মা-বোনদের সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনে অন্যতম অগ্রণী ভূমিকা রেখেছে।’’

জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষা…
  • ১০ নভেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950