বেগম রোকেয়া পদক পাওয়া কে এই ড. রুবহানা রাকীব

০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ PM
পুরস্কার গ্রহণ করছেন ড. রুবহানা রাকীব

পুরস্কার গ্রহণ করছেন ড. রুবহানা রাকীব © সংগৃহীত

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। তাঁদের একজন হলেন ড. রুবহানা রাকীব, যিনি শিক্ষা (গবেষণা) শাখায় অবদানের জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

আজ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রোকেয়া দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।

ড. রুবহানা রাকীব আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর একজন শীর্ষ বিজ্ঞানী। তিনি তার গবেষণা–জীবন শুরু করেন ইমিউনোলজি ও পুষ্টিবিজ্ঞান নিয়ে কাজের মাধ্যমে। পরবর্তীতে বাংলাদেশসহ বৈশ্বিক প্রেক্ষাপটে সংক্রামক রোগ, টিকা উদ্ভাবন এবং পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে একজন অগ্রগণ্য গবেষক হিসেবে পরিচিতি লাভ করেন।

শিগেলা সংক্রমণ, রোগ প্রতিরোধ এবং বিশেষভাবে শিগেলা ভ্যাকসিন উদ্ভাবনে তার অবদান আন্তর্জাতিকভাবেও প্রশংসিত। স্বাস্থ্য গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সেস (TWAS)–এর মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস ফেলো নির্বাচিত হন।

দীর্ঘ গবেষণা অভিজ্ঞতায় তিনি দেখেছেন গর্ভাবস্থা, শৈশব, অপুষ্টি ও পরিবেশ দূষণ নিয়ে নারীর অভিজ্ঞতা বিজ্ঞানে নতুন প্রশ্ন ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। তার গবেষণা বাংলাদেশের গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি কমাতে কার্যকর বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করেছে।

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার চার নারীকে রোকেয়া পদক ২০২৫ দেওয়া হয়েছে। অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন: নারী অধিকার (শ্রম অধিকার) শ্রেণিতে কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ (ক্রীড়া) শ্রেণিতে ঋতুপর্ণা চাকমা।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9