রোকেয়া পদক পাওয়া কে এই তরুণী নাবিলা?

০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ PM
ড. নাবিলা ইদ্রিস

ড. নাবিলা ইদ্রিস © টিডিসি সম্পাদিত

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক দেওয়া হয়েছে। তাদের একজন ড. নাবিলা ইদ্রিস। মানবাধিকার ক্যাটাগরিতে তাকে এ পদক দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এ পদক গ্রহণ করেন তিনি।

কে এই নাবিলা ইদ্রিস?

ড. নাবিলা ইদ্রিস একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক ও নীতি বিশ্লেষক। তিনি বর্তমানে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো হিসেবে কর্মরত, যেখানে তিনি গ্লোবাল সোশ্যাল প্রটেকশন ফান্ড নিয়ে গবেষণা করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (BIGD)-এর খণ্ডকালীন গবেষক হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের একজন সদস্য হিসেবে কাজ করছেন। 

তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রের US State Department IVLP প্রোগ্রামের প্রাক্তন ফেলো। চীন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে তার গবেষণা ও নীতি প্রণয়নে কাজের অভিজ্ঞতা রয়েছে। তার গবেষণার মূল ক্ষেত্র হলো বাংলাদেশে নীতি নির্ধারণের রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতার কাঠামো ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। 

উল্লেখ্য, প্রতিবছর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এই পুরস্কার প্রদান করে থাকে। এ বছর ড. নাবিলা ছাড়াও আরও তিনজন নারীকে রোকেয়া পদক দেওয়া হয়েছে— নারীর শিক্ষা (গবেষণা) ক্ষেত্রে রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) ক্ষেত্রে কল্পনা আক্তার এবং নারী জাগরণ (ক্রীড়া) ক্ষেত্রে ঋতুপর্ণা চাকমা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950