গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের আনিসা

২৫ ডিসেম্বর ২০২২, ০৬:৩৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
সৈয়দা আনিসা মুর্শেদ

সৈয়দা আনিসা মুর্শেদ © সংগৃহীত

এক ঘণ্টায় ৪২.৩ মিটার লম্বা পুঁতির মালা তৈরি করে গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের আনিসা। এই মালা তৈরি করতে লেগেছে মোট ১৬৭১টি পুঁতি। এর আগে এই রেকর্ড ছিল ৩২.৭ মিটার একটি পুঁতির মালার। যা থেকে আনিসা প্রায় ১০ মিটার লম্বা পুঁতির মালা তৈরি করে রেকর্ড গড়েছেন।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দা আনিসা মুর্শেদ। বর্তমানে একজন মার্কেটিং ও কনটেন্ট বিশেষজ্ঞ। তিনি ২০ বছর ধরে আছেন পুঁতি শিল্পের সঙ্গে। মাত্র ১০ বছর বয়স থেকে পুঁতির কাজ শিখতে থাকেন এই তরুণী। দীর্ঘ অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করেন এ শিল্প।  

আনিসা এ বছরের ১২ আগস্ট ‘লংগেস্ট থ্রেড অব বিডস মেড বাই এন ইন্ডিভিজুয়াল ইন ওয়ান আওয়ার’ শিরোনামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন। রেকর্ড এটেম্পটের প্রায় আড়াই মাস পর গত ১ নভেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে আসে চূড়ান্ত ঘোষণা।

আরও পড়ুন : শুটিং সেটে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

বর্তমানে আনিসা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে একক খেতাবধারী একমাত্র বাংলাদেশি নারী। বর্তমানে বাংলাদেশ থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একক খেতাব পেয়েছেন ১৫ জনেরও কম ব্যক্তি। তার মধ্যে আনিসা একজন।

বাংলাদেশি কারিগরদের পুঁতি শিল্প বিশ্বের কাছে তুলে ধরা এবং এটিকে একটি উপার্জনের অন্যতম সেক্টর হিসেবে গড়ে তোলা আনিসার লক্ষ্য।

আনিসা বলেন, পুতি শিল্পের পিছনের সৃজনশীলতা, প্রচেষ্টা এবং সময়কে প্রায়ই উপেক্ষা করা হয় কারণ এটি এখনো খুব জনপ্রিয় শিল্প নয়। বিশেষ করে বাংলাদেশে, যেখানে হস্তশিল্পের পণ্য যথাযথভাবে প্রশংসিত হয় না। পুঁতির কাজ শুধু একটি কারুকাজ নয়; এটি একটি চর্চা যা সৃজনশীলতা, একাগ্রতা এবং ধৈর্য বিকাশে সহায়তা করে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
  • ০৮ মে ২০২৬
ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দেশে ফেরালো পুলিশ
  • ০৮ মে ২০২৬
জয় পেয়েও সরকার গঠন নিয়ে সংকটে থালাপতি বিজয়
  • ০৮ মে ২০২৬
বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয়, চবি উপাচার্যকে নাহিদ ইসলাম
  • ০৮ মে ২০২৬
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ-ক…
  • ০৮ মে ২০২৬
ছাগল খেয়ে জরিমানা দিলেন মাদরাসা শিক্ষকরা
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9