ঈদুল আজহা: ট্রেনের ৩ জুনের টিকিট বিক্রি আজ

২৪ মে ২০২৫, ০৭:৩২ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৭:৩৬ AM
ট্রেন ও টিকিট

ট্রেন ও টিকিট © ফাইল ফটো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে আজ শনিবার (২৪ মে) ৩ জুনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।

যাত্রীদের সুবিধার্থে এবারের পুরো টিকিট বিক্রিই হবে অনলাইনে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে মোট ৩৩ হাজার ৩১৫টি আসন বরাদ্দ রয়েছে।

রেলওয়ের ঈদ পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের সাত দিনের টিকিট নিচের সময়সূচি অনুযায়ী বিক্রি হচ্ছে:

-৩১ মে’র টিকিট: বিক্রি শুরু ২১ মে

-১ জুনের টিকিট: বিক্রি শুরু ২২ মে

-২ জুনের টিকিট: বিক্রি শুরু ২৩ মে 

-৩ জুনের টিকিট: বিক্রি শুরু ২৪ মে (আজ)

-৪ জুনের টিকিট: বিক্রি শুরু ২৫ মে

-৫ জুনের টিকিট: বিক্রি শুরু ২৬ মে

-৬ জুনের টিকিট: বিক্রি শুরু ২৭ মে

প্রতিটি যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। তবে বিশেষ এই টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬