সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় সরকারি কর্মচারী নিহত

০৭ মার্চ ২০২৬, ০২:১৭ AM
সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় সরকারি কর্মচারী নিহত

সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় সরকারি কর্মচারী নিহত © টিডিসি

রাজধানীর সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টায় সাইন্সল্যাব-ধানমন্ডি সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে কেনাকাটায় আজকে নিউমার্কেট সাইন্সল্যাব এলাকায় প্রচণ্ড ভীড় ছিল। রাত ১১টার দিকে সাইন্সল্যাবের ‘লা রিভ’ শপিং আউটলেটের সামনে চলন্ত বাইকে থাকা এক ব্যক্তি ও তার স্ত্রীকে পেছনে থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। এরপর রাস্তায় পড়ার সাথে সাথে ওই ব্যক্তির হেলমেট ভেঙে গেলে তিনি মাথায় আঘাত পেয়ে স্পটে মারা যান।

পুলিশের দেওয়া তথ্যমতে, দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির নাম মো. সাজু আহমদ। তিনি গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক ছিলেন। বর্তমানে নিহত ব্যক্তির মরদেহ ঢাকা নিউমার্কেট থানায় রাখা হয়েছে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, সাইন্সল্যাবে ট্রাক ও মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ হয়। সেখানেই মোটরসাইকেল চালক স্পট ডেথ হয়েছেন। নিহত ব্যক্তির সঙ্গে একজন মহিলা ছিল। ওনাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে ট্রাক থানায় আটক করা হয়েছে।

প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল ফজলে রাব্বির প্রাণ, পবিপ্রবিতে শোকের ছায়া
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬