জুলকারনাইনের পোস্টে লাইক-কমেন্টস করে বিপাকে ৫ মৎস্য কর্মকর্তা

১৭ মে ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:০৬ PM
মৎস্য অধিদপ্তর

মৎস্য অধিদপ্তর © সংগৃহীত

ফেসবুক পোস্টে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ার কারণে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গত ৪ মে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আবদুর রউফের সই করা এক প্রজ্ঞানে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা হলেন, অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম সানোয়ার রাসেল, সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. ফরিদ হোসেন, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সালমুন হাসান বিপ্লব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

এর আগে তোফাজ্জেল হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করায় গত ১৪ এপ্রিল অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে ভেরিফায়েড পেজে একটি পোস্ট করেন।

আরও পড়ুন : প্রেস সচিবের পদ ছাড়ার পর একা হয়ে পড়বেন—শঙ্কা শফিকুল আলমের

জুলকারনাইন সায়ের এ বিষয়ক একটি প্রজ্ঞাপনের ছবি যুক্ত করে পোস্টে লেখেন, ‘তোফাজ্জেল হোসেন (অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), একান্ত সচিব─স্বাস্থ্যমন্ত্রী─২০১০ থেকে ২০১৩ সাল, একান্ত সচিব─পানি সম্পদমন্ত্রী─২০১৪ থেকে ২০১৬ সাল।’

তিনি আরও লেখেন, ‘এই তোফাজ্জল যিনি দুই দফায়, দুজন আওয়ামী মন্ত্রীর পিএস ছিলেন (৬ বছর) তাকেই সচিব পদে পদোন্নতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বানানোর জন্য ডিও লেটার দিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি আরও অনুরোধ করছেন সিদ্ধান্ত গ্রহণে সময় লাগলে অন্য কাউকে পদায়ন না করে এই তোফাজ্জলকেই এ পদে রাখার জন্য।’

সেই পোস্টে লাইক-কমেন্টস করেন মৎস্য অধিদপ্তরের নোটিশ পাওয়া এই পাঁচ কর্মকর্তা।

শনিবার (১৭ মে) জুলকারনাইন সায়ের এ নিয়ে নিজের পেজে আগের পোস্ট শেয়ার করে লেখেন, ‘এই পোস্টে ‘স‍্যাড’ রিঅ্যাক্ট দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে। অবিশ্বাস্য ব্যাপার!’

বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9