রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

০৬ এপ্রিল ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৩ AM
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান © ফাইল ছবি

সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার (৬ এপ্রিল) এ সফরে যান তিনি। এরপর তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গমন করবেন। সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

আরো পড়ুন: ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

এছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভেঙে পড়ল সভামঞ্চের প্যান্ডেল
  • ১৭ জুন ২০২৬
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার…
  • ১৭ জুন ২০২৬
বাজেট বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্ল্যাকার্ড হাত…
  • ১৭ জুন ২০২৬
সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখতে পারেন ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ…
  • ১৭ জুন ২০২৬
ওসমান হাদিকে হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ২৮ জুন
  • ১৭ জুন ২০২৬
জ্লাতানের চোখে ‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’
  • ১৭ জুন ২০২৬
×