পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত, মুসল্লি চার গুণ

৩১ মার্চ ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
ডিএনসিসির আয়োজনে পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদ জামাত

ডিএনসিসির আয়োজনে পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদ জামাত © সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করেছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদ জামাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজসহ অনেকে অংশ নিয়েছেন।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এই মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য এসেছেন। তবে যতটুকু প্যান্ডেল করা হয়েছে, তার চেয়ে তিন থেকে চার গুণ মুসল্লি হয়েছে।

জামাতের মূল ইমামতি করছেন কারি গোলাম মোস্তফা। জামাতের বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

নামাজ শুরুর আগে ডিএনসিসি জানায়, প্রথমবারের মতো আয়োজন হওয়ায় দ্বিধা ছিল কত মানুষ উপস্থিত হয়। কিন্তু মনে হচ্ছে প্রত্যাশার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ হয়েছে। এখনো আসছে মানুষ।

নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্যও প্রার্থনা করা হয়।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬