কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের ডাক বিএনপি প্রার্থী তুলির

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ AM
সানজিদা ইসলাম তুলি

সানজিদা ইসলাম তুলি © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ভোটের কারচুপির অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সানজিদা ইসলাম তুলি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসকুব পেজে এক পোস্টে সংবাদ সম্মেলনের আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, নির্বাচনে কারচুপি হওয়ায় এবং স্থগিতাদেশের জন্য আজ শুক্রবার বেলা ১২টায় ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। ওই সংবাদ সম্মেলনের সকল সাংবাদিক ভাই-বোনদের উপস্থিতি একান্ত কাম্য। সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে মিরপুর-১ এর চিড়িয়াখানা রোড রোহানি সুপারমার্কেট সিটির (সিটি কর্পোরেশন অফিসের পাশে) ২ নম্বর প্লটে।

ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ও দলটির প্রার্থী মীর আহমাদ বিন কাসেম বেসরকারিভাবে জয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি মোট ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট। ভোর ৫টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১৪ আসনে পোস্টাল ভোটসহ ১৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সব মিলিয়ে এই আসনে মীর আহমাদ বিন কাসেম ১৭ হাজার ৭৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ পর্যন্ত ওয়ার্ড ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা-১৪ আসন গঠিত। এ আসনে ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১০ হাজার ৩১২টি। বাতিল হয় ৩ হাজার ৩৫৬টি। বৈধ ভোট হয় ২ লাখ ৬ হাজার ৯৫৬টি।

ঢাকা-১৪ আসনে মোট ১২ জন প্রার্থী ছিলেন। অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক ফুটবল প্রতীকে ১৬ হাজার ৩২৮ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবু ইউসুফ হাতপাখা প্রতীকে ৩ হাজার ৭৬০ ভোট পেয়েছেন।

হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9