তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ AM
তারেক রহমান ও শেহবাজ শরিফ

তারেক রহমান ও শেহবাজ শরিফ © ফাইল ছবি

বাংলাদেশের সাধারণ নির্বাচনে ‘অভূতপূর্ব জয়ের’ জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেয়ায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।

তিনি আরো লেখেন, আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬