স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা দিয়ে শুভেচ্ছা

২৬ মার্চ ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
স্বাধীনতা দিবসে গুগল ডুডল

স্বাধীনতা দিবসে গুগল ডুডল © সংগৃহীত

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের বিশেষ ডুডলে জাতীয় পতাকার সম্মানসূচক উপস্থিতি যুক্ত করেছে। আজ বুধবার (২৬ মার্চ) থেকে এটি দেখা যাচ্ছে।

গুগলের হোমপেজে গিয়ে দেখা গেছে, গুগল সার্চ বক্সের ওপর থাকা এই ডুডল সেজেছে বাংলাদেশের পতাকার রঙে। চারপাশে লাল রং আবৃত ডুডলটির ভেতরে নীল আকাশের মাঝে বাংলাদেশের পতাকা উড়ছে সগৌরবে। পতাকার নিচেই রয়েছে গুগলের নাম। মঙ্গলবার রাত ১২টা পর থেকে এ ডুডল দেখা যাচ্ছে।

ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৫’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।
 
প্রসঙ্গত, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬