রেস্টুরেন্টের পরোটায় মিলল সাপের খোলস!

১০ মে ২০২২, ০৯:৫৮ AM
পরোটায় সাপের খোলস

পরোটায় সাপের খোলস © সংগৃহীত

রেস্টুরেন্টে খাবারের অর্ডার করেছেন মা-মেয়ে। পরোটা অর্ডার করেছেন তারা। এজন্য ছিলেন অপেক্ষায়। কিছুক্ষণ পরেই খাবার আসলো। তবে খাবার দেখেই কিছুটা চমকে উঠেন মা-মেয়ে। খাবারের প্যাকেট খুলে দেখেন পরোটার সঙ্গে রয়েছে সাপের খোলস। এতেই ঘটে মূল বিপত্তি। 

সম্প্রতি ভারতের কেরালার তিরুবন্তপুরমে এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা প্রিয়া স্থানীয় একটি রেস্টুরেন্টে যান। সেখানে দুইটি পরোটা অর্ডার করেন তিনি। খাবার আসার পর প্রথমে মেয়েকে খেতে দেন তিনি। খাওয়া শেষ হলে খেতে বসেন প্রিয়া। 

প্রতিবেদনে আরও বলা হয়, পরোটাটি কাগজ দিয়ে মোড়ানো ছিল। কাগজ খুলেই দেখা যায়, কাগজের মধ্যে আধা আঙুল লম্বা সাপের খোলস। এর কিছু অংশ পরোটাতেও লেগে রয়েছে।

আরও পড়ুন : পিস্তল ঠেকিয়ে কলেজছাত্রীকে তুলে নিল দুর্বৃত্তরা

এ ঘটনায় পুলিশে অভিযোগ করেন তিনি। পুলিশ বিষয়টি খাদ্য সুরক্ষা দপ্তরকে জানায়। এ ঘটনায় খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে রেস্টুরেন্টটিতে অপরিচ্ছন্ন পরিবেশ পায়। পরে রেস্টুরেন্টটির লাইসেন্স বাতিল ও মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মকর্তা আরশিথা বসির বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে পরোটা মুড়ে রাখার কাগজেই সাপের খোলস ছিল। খাবারও সেই খোলসের সংস্পর্শে এসেছে। রেস্টুরেন্টের বাহিরে আবর্জনার স্তূপ করে রাখা রয়েছে। অপরিচ্ছন্ন জায়গায় রান্না করা হচ্ছিল।

ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950