লেবাননকে দেউলিয়া ঘোষণা

০৫ এপ্রিল ২০২২, ০৯:১৫ AM
লেবানন

লেবানন © সংগৃহীত

লেবাননকে দেউলিয়া ঘোষণা করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি। সোমবার তিনি এই ঘোষণা দেন। খবর আনাদুলু এজেন্সির। ২০১৯ সালের শেষ দিক থেকে মারাত্মক অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়ছে লেবানন। এর মধ্যে চরম মাত্রায় মুদ্রার মান কমে যাওয়া ছাড়াও তেল ও চিকিৎসা সরঞ্জামাদি সংকটের মধ্যে আছে দেশটি।

জানা গেছে, দেশটির মুদ্রার মান ৯০ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। ফলে দৈনন্দিন সাধারণ চাহিদাগুলোও দেশটির জনগণ পূরণ করতে পারছিলো না। খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো অধরা হয়ে যায় তাদের কাছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ ব্যবস্থায়ও ধস নেমেছিল।

আরও পড়ুন- লজ্জিত-আতঙ্কিত আলিয়া বিশ্ববিদ্যালয় ভিসি, ফিরতে চান যাদবপুরে

স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাহেদ আল-শামি বলেন, বাঙ্কে দু লিবান এর সঙ্গে এই রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে গেছে। আর ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা চেষ্টা করবো জনগণের ওপর থেকে এই ক্ষতির মাত্রা কমিয়ে আনতে। তিনি জানান, যে ক্ষতি হয়েছে তা রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংক এবং আমানতকারীরা ভাগাভাগি করে নেবেন। তিনি বলেন, ক্ষতির এই ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে লেবাননে বৈদেশিক মুদ্রায় নগদ উত্তোলন কঠোরভাবে সীমিত করা হয়েছে।

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950