ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি 

১২ জানুয়ারি ২০২৬, ০২:৫০ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী সচিব ও সহকারী পরিচালক পদে জনবল নিয়োগের জন্য স্থগিত থাকা এমসিকিউ পরীক্ষা আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জানুয়ারি) ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সংশোধিত আসন বিন্যাস গত ৮ জানুয়ারি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে ইউজিসি কর্তৃপক্ষ।

এর আগে, গত ১৯ তারিখ এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬